Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Happy Holi 2025: বৃন্দাবন থেকে বাংলার আকাশে উড়বে কানপুরের রং ও আবির

Happy Holi 2025 (Symbolic picture)
Happy Holi 2025 (Symbolic picture)

 

কানপুর, ১৩ মার্চ  : উত্তর প্রদেশের কানপুরের হোলি যেমন গোটা দেশে এক বিশেষ পরিচিতি রাখে, তেমনই এখানকার রং ও আবির-ও বিশেষভাবে জনপ্রিয়। বৃন্দাবন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত কানপুরের তৈরি রং ও আবির ছড়িয়ে পড়ে। বহু দশক ধরে শীত কমতেই কানপুরে রং ও আবির তৈরির কাজ শুরু হয়। সেখান থেকে এগুলি বাজারে পৌঁছে ট্রান্সপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। কানপুরের তৈরি রং ও আবিরের বিশেষত্ব হল, এটি আরারোট দিয়ে প্রস্তুত করা হয়। যা অধিকাংশ মানুষের পছন্দ এবং দামেও তুলনামূলকভাবে সস্তা।

রং ও আবিরের এক কারিগর জানান, আবির তৈরির জন্য আমরা আরারোটের সঙ্গে লাল, হলুদ, গোলাপি ও সবুজ প্রাকৃতিক রং মিশিয়ে থাকি। তারপর সেই মিশ্রণটি মেশিনে দিয়ে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। এরপর সেটি মাঠে ছড়িয়ে শুকাতে দেওয়া হয়, যা প্রায় দুই ঘণ্টা সময় নেয়। শুকিয়ে গেলে তা ছেঁকে নেওয়া হয় এবং তাতে সুগন্ধি মেশানো হয়। অবশেষে ৫০ কেজি বা ৩০ কেজির প্যাকেট তৈরি করে বিভিন্ন রাজ্যে পাঠানো হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…