Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

Kali Puja 2024: লক্ষ্মীবারে কালীপুজো, কতক্ষণ থাকবে অমাবস্যা? জেনে নিন পুজোর সময়সূচি !

Kali Puja
Kali Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- জগতে যতবার অসুরের জন্ম হয়েছে, ততবারই রংদেহি মূর্তি ধারন করেছেন জগতজননী। ক্খন তা মহিষাসুর বধে মা দুর্গা রূপে, আবার তা কখন অসুর শুম্ভ-নিশুম্ভ বধে মা কালীর  রূপ। আর কয়েক ঘণ্টা পরে সেই কালী রুপেই পুজো হবে।

শাস্ত্র মতে, দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী পার্বতী শুম্ভ-নিশুম্ভ নিধনের জন্য নিজের শরীরের কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন, যা হল কালীর আদি রূপ। আগামী বৃহস্পতিবার রয়েছে সেই কালীপুজো। আজকের প্রতিবেদনে জানাবো সেই কালীপুজোর সময়সীমা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

অমাবস্যা শুরু—

বাংলা: ১৪ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি: ৩১ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়: দুপুর ৩টে ৫৪ মিনিট।

রাত ১০টা ৫৬ মিনিট গতে ১১টা ৪৪ মিনিটের মধ্যে শ্রীশ্রী শ্যামাপুজো, শ্রীশ্রী কালীপুজো, মা তারার আবির্ভাব।

অমাবস্যা শেষ—

বাংলা— ১৫ কার্তিক, শুক্রবার।

ইংরেজি: ১ নভেম্বর, শুক্রবার।

সময়: সন্ধ্যা ৬টা ১৭ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে -

অমাবস্যা শুরু—

বাংলা: ১৪ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি: ৩১ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়: দুপুর ৩টে ৭ মিনিট ৪৩ সেকেন্ড।

শ্রীশ্রী শ্যামাপুজো, শ্রীশ্রী কালীপুজো, মা তারার আবির্ভাব।

অমাবস্যা শেষ—

বাংলা: ১৫ কার্তিক, শুক্রবার।

ইংরেজি: ১ নভেম্বর, শুক্রবার।

সময়: সন্ধ্যা ৫টা ৮ মিনিট ৭ সেকেন্ড।

You might also like!