Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

Chhath Puja 2024: সূর্যের আলোয় হয় ছট পুজো, জেনে নিন পুজোর শুভ মুহূর্ত!

Chhath Puja
Chhath Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ছটপুজো হল সূর্যদেবতার আরাধনা। দিওয়ালি পরেই পালিত হয় ছটপুজো। জ্যোতিষীর মতে, মহান উৎসব ছট, কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে সপ্তমী তিথি পর্যন্ত পালিত হয়।

 এই সময় সূর্য দেবতার পূজা করা হয়। ছট শুরু হয় স্নান - খাওয়ার মাধ্যমে৷ এটি কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয়। পরদিন পালিত হয় খরনা। একই সময়ে, কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অস্তগামী সূর্যদেবকে এবং সপ্তমী তিথিতে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শেষ হয় ছট পুজো। ব্রতী খর্না পূজার পর, ৩৬ ঘন্টা জল ছাড়া উপোসও করতে হয়।

পঞ্জিকা মতে, কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি ৭ নভেম্বর সকাল ১২:৪১ মিনিটে শুরু হবে এবং ৮ নভেম্বর ১২:৩৪ মিনিটে শেষ হবে। ৭ নভেম্বর সন্ধ্যা থেকেই অর্ঘ্য দেওয়ার পুজো শুরু হবে৷ যা চলবে ৮ই নভেম্বর সকালের অর্ঘ্য দেওয়া পর্যন্ত।

এই দিনে ভক্তরা গঙ্গাসহ পবিত্র নদীতে স্নান ও ধ্যান করে সূর্যদেবের পূজা করেন। এর পর সে সাত্ত্বিক খাদ্য গ্রহণ করে। খাবারে চাল, ডাল এবং করলা সবজি খাওয়া হয়। পঞ্জিকা গণনা অনুসারে, স্নান-খাওয়ার তারিখ ৫ নভেম্বর।

You might also like!