Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

case is ready against Shah Rukh Khan:শাহরুখ খানের বিরুদ্ধে একটি মামলা প্রস্তুত

Shah Rukh Khan Indian actor
Shah Rukh Khan Indian actor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শাহরুখপুত্র আরিয়ানের মাদক মামলা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এই মামলায় আরিয়ান ছাড়া পেলেও এবার জড়িয়ে গেছেন শাহরুখ নিজেই। সন্তানকে বাঁচাতে এনসিবির কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে শাহরুখ খানের বিরুদ্ধে। এই অপরাধমূলক কার্যক্রমের জন্য মুম্বাই হাইকোর্টে শাহরুখের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করেছেন কে আর পাঠান নামের এক ব্যক্তি। 

 ২০ জুন এই জনস্বার্থ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।

শাহরুখ খানের বিরুদ্ধে করা আবেদনে বলা হয়েছে, দুর্নীতি প্রতিরোধ আইনের ১২ নম্বর ধারায় রয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তার কাছে কোনো সুবিধা পাওয়ার আশায় অবৈধ কোনো লেনদেন করেন, তাহলে সেই ব্যক্তিও দোষী।

এই আবেদনে সিবিআইয়ের কাছে শাহরুখ ও আরিয়ানকেও অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এ ছাড়া মুম্বাই পুলিশের যেসব কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ক্লিন চিট দিয়েছেন, তাঁদেরও মামলায় অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।

অভিযোগ উঠেছে, ২০২১ সালে প্রমোদতরীতে মাদকসহ শাহরুখপুত্র আটকের পর এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে শাহরুখের কাছে ২৫ কোটি রুপি চান আরিয়ানকে ছেড়ে দিতে। এরপর কেপি গোসাভির মধ্যস্থতায় ১৮ কোটি রুপিতে চুড়ান্ত হয় এই চুক্তি। প্রথম ধাপে ৫০ লাখ রুপি প্রদান করেন শাহরুখ খান। এর সত্যতা উদ্‌ঘাটনের জন্য সিবিআই নারকো বিশ্লেষণ এবং লাই ডিটেক্টর টেস্ট করতে চেয়েছে।



You might also like!