Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Duranta barta Audible Pod casts

2 years ago

Firhad Hakim News:স্বামী'-র কংগ্রেসে যোগদান নিয়ে মুখ খুললেন ফিরহাদ-কন্যা

Firhad Hakim
Firhad Hakim

 

কলকাতা  : সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছেন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দর। এবার স্বামী ইয়াসিরের বিরোধী দলে যোগদান নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিমের জেষ্ঠ্য কন্যা প্রিয়দর্শিনী হাকিম ।

তিনি বলেন, '২০১৯ থেকে আমরা সেপারেটেড এবং আমাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আমরা সঙ্গে উনি থাকেন না। উনি যে কংগ্রেসে যোগ দেবেন সেটা আমার জানাই ছিল না। অনেকেই একদল থেকে অন্যদলে যোগ দেন।'

প্রিয়দর্শিনী আরও বলেন, 'তৃণমূল কংগ্রেস করি আমি মানুষের সেবার জন্য। মানুষের কাজ করার জন্য। উনি একদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তারপর একদিন শুনলাম দল ছেড়ে দিয়েছেন। অনেকেই কংগ্রেস, বিজেপি বা তৃণমূল কংগ্রেসে যোগ দেন, এটার মধ্যে অস্বাভাবিক কোনও কিছু নেই।'

২০২১ বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়া নিয়েও ক্ষোভ ব্যক্ত করেছেন ইয়াসির। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ কন্যা বলেন, 'উনি কী বলেছেন সেটা আমি দেখিনি। জানিও না। তাই এই নিয়ে আর কোনও মন্তব্য করব না।'

এদিন সকলকে চমকে দিয়ে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে পৌঁছন ইয়াসির। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন তিনি। কংগ্রেসের অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। কংগ্রেসের যোগদানের পরই ইয়াসিরের গলায় ছিল রাহুল গান্ধীর প্রশংসা। একই সঙ্গে শ্বশুর ফিরহাদ হাকিমকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।


You might also like!