Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

S Jaishankar:বিশ্বে সুস্থতা ও সুখ নিয়ে এসেছে যোগ : এস জয়শঙ্কর

S Jaishankar
S Jaishankar

 

নয়াদিল্লি, ২১ জুন : বিশ্বে সুস্থতা ও সুখ নিয়ে এসেছে যোগ। জোর দিয়ে বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তাঁর কথায়, যোগ বিশ্বজুড়ে একটি অনুপ্রেরণা, যোগের প্রতি উৎসাহ ও সচেতনতা তৈরি হয়েছে। শুক্রবার সকালে দিল্লিতে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং অন্যান্য কূটনীতিকরা আন্তর্জাতিক যোগ দিবসে যোগব্যায়াম করেছেন। নানা ধরনের যোগ অনুশীলন করেন জয়শঙ্কর।

পরে তিনি বলেছেন, যোগ বিশ্বজুড়ে একটি অনুপ্রেরণা, যোগের প্রতি উৎসাহ ও সচেতনতা তৈরি হয়েছে। অনেক রাষ্ট্রদূত এবং বিদেশ মন্ত্রকের সহকর্মীরা যোগ অনুশীলনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাতে আমি খুব খুশি হয়েছি...গত ১০ বছরে আমরা অনেক দূর এগিয়েছি। আমরা দেখতে পাচ্ছি, যোগব্যায়াম বিশ্বে কতটা সুস্থতা এবং সুখ নিয়ে এসেছে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…