Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

VP Dhankhar: ২০ ফেব্রুয়ারি দু-দিনের অরুণাচল সফরে আসছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়

Jagdeep Dhankar (File Picture)
Jagdeep Dhankar (File Picture)

 

ইটানগর, ১৮ ফেব্রুয়ারি: আগামী ২০ ফেব্রুয়ারি দুদিনের অরুণাচল প্রদেশ সফরে আসছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। মূলত অরুণাচল প্রদেশের ৩৮-তম রাজ্য দিবসের অনুষ্ঠানে যোগদান করতে আসছেন তিনি। সরকারি সূত্রে এ খবর জানা গেছে।

আগামী ২১ ফেব্ৰুয়ারি মনোরম ইন্দিরা গান্ধী পার্কে অনুষ্ঠেয় রাজ্য দিবসের অনুষ্ঠান ছাড়াও একাধিক সরকারি কার্যক্রমেও অংশগ্রহণ করবেন জগদীপ ধনকড়। অন্যান্য কার্যক্রমের পাশাপাশি ২১ ফেব্রুয়ারি রাজভবনে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের তাঁদের অবদানের জন্য সম্মানিত করবেন তিনি।

এদিকে রাজ্য দিবস উদযাপন এবং রাজভবনে সম্মান প্রদান অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছে। রাজ্য দিবস উপলক্ষ্যে গতকাল ১৭ ফেব্রুয়ারি থেকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাপিটাল ইটানগরে জারি করা হয়েছে সিআরপিসির ধারা ১৪৪।

তাছাড়া ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পৰ্যন্ত ইটানগরে অবস্থিত রাজভবনের আশপাশের ৫০০ মিটার ব্যাসার্ধে বিদ্যমান এলাকাও উল্লিখিত সময়ের মধ্যে ১৪৪ ধারার অধীনে থাকবে। ১৪৪ ধারার বিধান অনুসারে ওই সময়ের মধ্যে শহরের নির্ধারিত এলাকায় চারজনের বেশি লোককে জড়ো হতে দেওয়া হবে না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…