Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Air quality of delhi:বায়ুদূষণে ক্লান্ত দিল্লি-এনসিআর, রাজধানীতে যমুনার জল দূষিতই

Tired of air pollution in Delhi-NCR, the capital's Yamuna water remains polluted
Tired of air pollution in Delhi-NCR, the capital's Yamuna water remains polluted

 

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : মাত্রাতিরিক্ত বায়ুদূষণ ও ধোঁয়াশায় ক্লান্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। বৃহস্পতিবারও রাজধানী দিল্লিতে বাতাসের গুণগতমান খারাপ পর্যায়েই থাকল। দিল্লি ছাড়াও এদিন সকালে ধোঁয়াশার চাদরে মোড়া থাকল উত্তর প্রদেশের বারাণসী, অযোধ্যাও। এদিন সকালেও দিল্লির আনন্দ বিহার, অক্ষরধাম, কর্তব্যপথ প্রভৃতি এলাকা ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। আনন্দ বিহারে বাতাসের গুণগতমান রেকর্ড করা হয়েছে ৪৭৩।

দিল্লিতে যমুনা নদীতে এখনও ভাসছে বিষাক্ত সাদা ফেনা। বৃহস্পতিবার সকালে দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় যমুনার জলে বিষাক্ত সাদা ফেনা ভেসে বেড়াতে দেখা যায়। সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে যমুনা। যমুনা নদীতে দূষণের এই দৃশ্যে চিন্তিত পরিবেশবিদরা।

You might also like!