লালুকে কিডনি দিচ্ছেন তার মেজো মেয়ে রোহিনী

Rohini is giving Lalu a kidney
Rohini is giving Lalu a kidney

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি , চিকিৎসকেরা লালুকে কিডনি প্রতিস্থাপন করাতে হবে বলে জানিয়ে দিয়েছেন।প্রবীন নেতা লালুপ্রসাদ যাদবকে নিজে কিডনি দিতে চান তার মেজো মেয়ে রোহিনী আচার্য।   নভেম্বরের শেষে অস্ত্রোপচার করাতে সিঙ্গাপুর যাওয়ার কথা লালুর। বর্তমানে সিঙ্গাপুরের বাসিন্দা রোহিনী সেখানেই বাবার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। 

জানা গিয়েছে, আরজেডি প্রধান প্রথমে রোহিনীর কিডনি নেওয়ার ব্যাপারে মত দেননি। কিন্তু রোহিনী নাছোড়। শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মানতে হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রীকে। ঠিক হয়, নভেম্বরের শেষে সিঙ্গাপুরেই হবে অস্ত্রপচার। 

লালুর মেজো মেয়ে রোহিনী থাকেন সিঙ্গাপুরেই। প্রসঙ্গত, লালু যখন দিল্লির এমসে ভর্তি, তখনও রোহিনী সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে বাবার শারীরিক অবস্থা নিয়ে নিত্য আলোচনা করেছেন। তখনই সিঙ্গাপুরের চিকিৎসকেরা লালুর কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…