Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Prime Minister Modi left for Delhi after visiting Guyana: গায়ানা সফর শেষে দিল্লির উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী মোদীর

Prime Minister Modi left for Delhi after visiting Guyana
Prime Minister Modi left for Delhi after visiting Guyana

 

জর্জটাউন, ২২ নভেম্বর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা তিন দেশ সফর শেষ করে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। বিমানবন্দরে গায়ানার শীর্ষ নেতৃত্ব তাঁকে আবেগঘন বিদায় জানান।

নাইজেরিয়া থেকে সফর শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ব্রাজিল পৌঁছেন তিনি। সেখান থেকে গায়ানা সফরে যান। প্রধানমন্ত্রীকে নাইজেরিয়া ও গায়ানায় সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। গায়ানার সর্বোচ্চ জাতীয় পুরস্কার 'দ্য অর্ডার অফ এক্সিলেন্স'-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ এক্সিলেন্স প্রদান করেন। উল্লেখ্য, ১৭ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী নাইজেরিয়ায় সফর করলেন। আর প্রায় ৫০ বছর পর গায়ানা সফরে গেলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী।

You might also like!