Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Prime Minister:সংযুক্ত আরব আমিরাতে 'আহলান মোদী' অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহপ্রকাশ প্রধানমন্ত্রীর

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি : সংযুক্ত আরব আমিরাতে 'আহলান মোদী' অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মঙ্গলবার সকালে এনিয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন যে, “আমরা আমাদের ভারতীয় প্রবাসী এবং বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর করার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রচেষ্টার কারণে অত্যন্ত গর্বিত৷ মঙ্গলবার সন্ধ্যায় আমি 'আহলান মোদী' অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় প্রবাসীদের মধ্যে উপস্থিত হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের এই স্মরণীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত।”উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার দুদিনের সংযুক্ত আরব আমিরাতে সফরে আসছেন।

সফরকালে প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি আবুধাবিতে প্রথম হিন্দু স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধন করবেন। আবুধাবিতে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী মোদী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…