Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Giriraj Singh:প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি উন্নয়নের, ইউপিএ আমলে সবক্ষেত্রে দুর্নীতি হয়েছে : গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

বেগুসরাই, ১১ ফেব্রুয়ারি : কংগ্রেস নেতৃত্ব তথা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। রবিবার বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি উন্নয়নের, আর ইউপিএ আমলে সবক্ষেত্রেই দুর্নীতি হয়েছে।"

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে গিরিরাজ সিং বলেছেন, "রাহুল গান্ধীর রাজনীতি চলে সোশ্যাল মিডিয়ায়, সেখানে তিনি বাজে কথা বলেন, উল্টো দিকে প্রধানমন্ত্রী মোদী শুধু কাজ করেন। চাঁদ থেকে বুলেট ট্রেন এবং সংসদ তৈরি থেকে ৫০ হাজার গ্রাম পঞ্চায়েত পর্যন্ত, মোদীর উন্নয়নের স্বপ্ন রয়েছে।" বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গিরিরাজ সিং বলেছেন, "তেজস্বী এবং লালু যাদব নিজেদের বিধায়কদের বিশ্বাস করেন না এবং তাই তাঁরা (বিধায়করা) খাঁচায় বন্দী...কিন্তু কেউ আর খাঁচায় বন্দী হতে চায় না।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…