Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

PM Modi at Rozgar Mela :নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ করেছে আমাদের সরকার : প্রধানমন্ত্রী

PM Modi at Rozgar Mela
PM Modi at Rozgar Mela

 

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি  : নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ করেছে আমাদের সরকার। দৃঢ়তার সঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আমরা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার চেষ্টা করি, যাতে প্রত্যেকে নিজস্ব সামর্থ্য প্রদর্শনের সমান সুযোগ পায়। প্রধানমন্ত্রী আরও বলেছেন, "ভারত সরকারের অধীনে যুবসমাজকে চাকরি দেওয়ার অধিকার ক্রমাগত দ্রুত গতিতে এগিয়ে চলেছে।" পূর্ববর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমরা এখন ভারত সরকারের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করেছি।

প্রধানমন্ত্রী মোদী সোমবার রোজগার মেলার অধীনে ১ লক্ষ চাকরি প্রার্থীকে চাকরির নিয়োগপত্র বিতরণ করেছেন। পাশাপাশি নতুন দিল্লিতে 'কর্মযোগী ভবন'-এর প্রথম পর্যায়ের শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, "দিল্লিতে একটি সমন্বিত প্রশিক্ষণ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। আমি নিশ্চিত, নতুন প্রশিক্ষণ কমপ্লেক্স আমাদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে আরও শক্তিশালী করবে।" মোদী বলেছেন, "এই রোজগার মেলার মাধ্যমে ভারতীয় রেলে নিয়োগও করা হচ্ছে। ভারতীয় রেল এখন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই দশকের শেষ নাগাদ ভারতীয় রেল পুরোপুরি বদলে যেতে চলেছে।"

প্রধানমন্ত্রীর কথায়, "সাম্প্রতিক বাজেটে আমরা এক কোটিরও বেশি পরিবারের জন্য রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প ঘোষণা করেছি। এটি একটি পরিবারের আর্থিক অবস্থার উপর বহুমুখী প্রভাব ফেলবে। এটি তাদের নিজেদের জন্য বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ থেকে আয় করতে সক্ষম করবে।" মোদীর কথায়, "দেশে যখন কানেক্টিভিটি প্রসারিত হয়, তখন তা একইসঙ্গে অনেক কিছুকে প্রভাবিত করে। উন্নত সংযোগের সঙ্গে, নতুন বাজার গঠন শুরু হয় এবং পর্যটন স্থানগুলি গড়ে ওঠে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…