Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

NF Rail :গত আগস্টে ১০২৪টি পণ্যবাহী রেক আনলোড এনএফ রেলের

NF Rail
NF Rail

 

গুয়াহাটি, ৪ সেপ্টেম্বর  : চলতি বছরের আগস্ট মাসে ১,০২৪টি পণ্যবাহী রেক আনলোড করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। এফসিআই-এর চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, শাক-সবজি, অটো, ট্যাংকের মতো পণ্য ও অন্যান্য সামগ্রী গত মাসে মাসে পরিবহণ করে নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

আগস্ট মাসে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৮৯টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ২৯১টি রেকে অত্যাবশ্যক সামগ্রী ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৬১টি রেক, নাগাল্যান্ডে ১৭টি রেক, অরুণাচল প্রদেশে ১০টি রেক, মণিপুরে একটি রেক এবং মিজোরামে তিনটি রেক আনলোড করা হয়েছে।

এছাড়া, আগস্টে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২০৪ পণ্যবাহী রেক ও বিহারে ১৩৯টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে।

গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণ কাজের দ্রুত সম্পাদন করা, আধুনিক টার্মিনাল হ্যান্ডলিং সুবিধার ফলে অন্তর্মুখী ও বহির্মুখী পণ্য পরিবহণের চলাচল বৃদ্ধি ঘটেছে। সমস্ত পর্যায়ে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্ন অ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। বুধবার এক প্রেসবার্তায় এ খবর জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।


You might also like!