Country

3 months ago

Bihar Election Results 2025: বিহারে ১৯টি আসনে এগিয়ে এনডিএ, ৪টি মহাজোট

Bihar Election Results 2025
Bihar Election Results 2025

 

পাটনা, ১৪ নভেম্বর  বিহারে ১৯টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। এর মধ্যে বিজেপি ১১টি আসনে এগিয়ে, জেডিইউ ৫টি আসনে, এলজেপি (আরভি) ৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বিরোধীদের মহাজোট এগিয়ে রয়েছে ৪টি আসনে। কংগ্রেস ও আরজেডি দু'টি করে আসনে এগিয়ে রয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। বিহারের ৩৮টি জেলার ৪৬টি গণনা কেন্দ্রে চলছে ভোটগণনা। প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিহারে ৬ ও ১১ নভেম্বর দুই পর্যায়ে হয়েছে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে, বিহারে ১৯৫১ সালের পর সর্বোচ্চ ৬৭.১৩ শতাংশ ভোট পড়েছে। বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে জিততে প্রয়োজন ১২২টি আসন।

You might also like!