Breaking News
 
Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয়

 

Mumbai stalled again due to heavy rains:প্রবল বৃষ্টিতে ফের স্তব্ধ মুম্বই, সড়ক ও রেল পরিষেবা প্রভাবিত

Mumbai stalled again due to heavy rains
Mumbai stalled again due to heavy rains

 

মুম্বই, ৯ জুলাই : প্রবল বৃষ্টিতে আবারও জলমগ্ন হয়ে পড়ল বাণিজ্যনগরী মুম্বই। রাস্তায় ও রেললাইনে জল জমে যাওয়ায় সড়ক ও রেল পরিষেবা প্রভাবিত হয়েছে। বৃষ্টির জেরে সোমবারের পর মঙ্গলবারও ভোগান্তির শিকার হয়েছেন মুম্বইবাসী। প্রবল বৃষ্টির জেরে চুনা ভাট্টি রেল স্টেশনে জলের তলায় ডুবে যায় রেললাইন। অত্যধিক বৃষ্টির জেরে মুম্বইয়ের কুর্লা এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে, জমা জলের মধ্যেই ঝুঁকি নিয়ে বাস, গাড়ি এবং অন্যান্য যানবাহন চলাচল করতে থাকে। মুম্বইয়ের কিং সার্কেল এলাকাতেও হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আগামী দু'দিন মুম্বই এবং মহারাষ্ট্রের কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, পুণে, সাতারা, কোলহাপুর এবং গুলদানা জেলায় বন্যার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষিতে মুম্বই ও পুণে-তে মঙ্গলবার স্কুল বন্ধ রাখা হয়েছে। মুম্বই বিশ্ববিদ্যালয় মঙ্গবারের সমস্ত পরীক্ষা স্থগিত রেখেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…