Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

Country

2 years ago

Narendra Modi Nomination : ১৪ মে ঠিক সকাল ১১টা বেজে ৪০ মিনিটে মনোনয়ন জমা মোদীর? তবে কেন এই দিনই?

Narendra Modi (File Picture)
Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা করার নির্দিষ্ট সময় বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী। ঠিক সকাল ১১টা বেজে ৪০ মিনিট নাগাদ তিনি লোকসভা ভোটের জন্য মনোনয়ন জমা করবেন। কিন্তু, জানেন কি কেন এই নির্দিষ্ট মুহূর্তকেই শুভ মুহরৎ হিসেবে মনে করছেন নমো?

মঙ্গলবার সকাল সকাল দশাশ্বমেধ ঘাটে পৌঁছে যান নরেন্দ্র মোদী। সেখানে গঙ্গা পুজো এবং গঙ্গাস্নানের পর কালবৈরভের মন্দিরে পুজো দেবেন তিনি। এরপর ঠিক ১১টা বেজে ৪০ মিনিটে মনোনয়ন জমা করবেন প্রধানমন্ত্রী।

কেন এই দিনক্ষণ বেছে নিলেন মোদী

১৪ মে, ঠিক ১১টা ৪০ মিনিটে মনোনয়ন জমা করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। প্রথম ১৪ মে বেছে নিয়েছেন কারণ এদিন রয়েছে গঙ্গা সপ্তমী। যেটিকে পবিত্র দিন হিসেবে ধরা হচ্ছে। এ ছাড়াও এদিন রয়েছে গঙ্গা সপ্তমী এবং পুষ্য নক্ষত্রের সংযোগক্ষণ। হিন্দু শাস্ত্রে মানা হয়, এই পুণ্য লগ্নে কোনও কাজ করতে তা সফল হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। মনস্কামনা পূর্ণ করার জন্য এই সন্ধিক্ষণ বেছে নেন হিন্দু ধর্মাবলম্বীরা।

নরেন্দ্র মোদী ঠিক ১১টা বেজে ৪০ মিনিট সময়টিকে বেছে নিয়েছেন কারণ এটিকে বলা হয় অভিজিৎ মুহরৎ বা আনন্দ যোগ। ১৩ মে ঠিক ১১টা বেজে ২৩ মিনিটে পুষ্য নক্ষত্র মুহূর্ত শুরু হয়েছে। যা ১৪ মে ১টা বেজে ৫ মিনিট পর্যন্ত চলবে। এরই মধ্যেই মঙ্গলবার মনোনয়ন জমা করবেন মোদী। গঙ্গা সপ্তমীকে গঙ্গাদেবী মর্ত্যে নেমে এসেছিলেন বলে মনে করেন হিন্দুরা। তাই দিনটিকে অত্যন্ত পবিত্র হিসেবে মানা হয়। এটিকে গঙ্গা জয়ন্তী হিসেবেও পালন করা হয়।

আবেগঘন মোদী

মঙ্গলবার সকালে প্রথমে কাশীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো করেন নরেন্দ্র মোদী। সেখানে আবেগঘন হয়ে পড়েন তিনি। বৈদিক মন্ত্রচ্চারণের মাধ্যমে পুজো করতে দেখা যায় তাঁকে। ২০১৪ সাল থেকে বারাণসী কেন্দ্রের প্রার্থী নরেন্দ্র মোদী। গত দুই লোকসভা নির্বাচনের বিপুল ভোটে জিতেছেন তিনি। কাশীর সঙ্গে তাঁর আত্মিক যোগ তৈরি হয়েছে বলে এদিন একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। যেখানে কাশীর সঙ্গে তাঁর টান, বিগত ১০ বছরে তাঁর বারাণসী কেন্দ্রের সাংসদ হিসেবে কাজের খতিয়ান তুলে ধরেন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, 'মা গঙ্গা আমায় দত্তক নিয়েছেন...'। প্রধানমন্ত্রীর কুর্সিকে পাখির চোখ করে ফের একবার সেই বারাণসীতেই লড়াইয়ে মোদী।

You might also like!