Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Kalong River Death : রহার মণিপুরটুপে কলং নদীত নৌকাডুবি, নিখোঁজ মহিলা ও এক বালক

Kalong River (symbolic picture)
Kalong River (symbolic picture)

 

রহা (অসম), ৫ সেপ্টেম্বর  : নগাঁও জেলার অন্তর্গত রহা থানাধীন মণিপুরটুপের বুকচিড়ে প্রবাহিত কলং নদীতে সংঘটিত নৌকাডুবিতে নিখোঁজ হয়ে গেছেন জনৈক মহিলা এবং এক বালক। নিখোঁজদের মণিপুরটুপ ভকতগাঁওয়ের নীলিমাই লফং (৪০) এবং আখতার হুসেন (১৬) বলে পরিচয় পাওয়া গেছে। প্রাপ্ত খবরে প্রকাশ, আজ বৃহস্পতিবার সকালে অন্য আরও দুজনের সঙ্গে নীলিমাই এবং আখতার ওপারে নামগাঁওয়ে যেতে একটি ডিঙি নৌকায় চড়ে নদী পার হচ্ছিল। কিন্তু মাঝ-নদীতে যাওয়ার পর নৌকাটি আচমকা উল্টে যায়। নৌকা যাত্রী ছিলেন মোট চারজন। তাঁদের মধ্যে দুজন সাঁতরে নদী তীরে চলে আসেন। কিন্তু নীলিমাই এবং আখতার নিখোঁজ হয়ে যান। ঘটনার খবর পেয়ে রহা থানার পুলিশ এসডিআরএফ-এর দল নিয়ে ঘটনাস্থলে যায়। নিখোঁজ দুজনকে উদ্ধার করতে অভিযান চালিয়েছে এসডিআরএফ।

You might also like!