Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ladakh:তিন সপ্তাহে তিন বার কাঁপল লাদাখ, সর্বশেষে ভূকম্পনের তীব্রতা ৫.৫

Ladakh shook three times in three weeks, the latest with a magnitude of 5.5
Ladakh shook three times in three weeks, the latest with a magnitude of 5.5

 

লাদাখ, ২০ ফেব্রুয়ারি  : তিন সপ্তাহের মধ্যে তিন বার কাঁপল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। এ মাসের গোড়াতে যে দু’বার কম্পন অনুভূত হয়েছে, তা ছিল হালকা ধরনের। কিন্তু সোমবার রাতে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। যা অপেক্ষাকৃত বেশি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সোমবার রাত ৯টা ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় লাদাখ এবং কার্গিলে। কম্পনের উৎসস্থল ছিল কার্গিলের ১৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। লাদাখের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে পাক অধিকৃত কাশ্মীরেও। কম্পনের উৎসস্থলও ছিল পাক অধিকৃত কাশ্মীর। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুধুমাত্র কম্পনের জেরে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…