Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Anurag Thakur attack Kejriwal: কেজরিওয়ালজি একবার তো আদালতের সামনে সত্যি কথা বলুন : অনুরাগ ঠাকুর

Anurag Thakur (File Picture)
Anurag Thakur (File Picture)

 

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি: বারবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমন এড়িয়ে গিয়েছেন তিনি। প্রতিটি সমনকেই বলেছেন, বেআইনি। এবার ইডি-র আর্জির প্রেক্ষিতে কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কেজরিওয়ালকে ইডি-র এই সমন প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, কেজরিওয়ালজি একবার তো আদালতের সামনে সত্যি কথা বলুন।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "যাঁরা একসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, তাঁরা এখন দুর্নীতির জালে জর্জরিত। পাঁচবার তিনি ইডি-র সমন এড়িয়ে যাওয়ায় এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আদালত তাঁকে ডেকে পাঠিয়েছে। দুর্নীতির এই গম্ভীর অভিযোগ থেকে আর কতদিন পালিয়ে বাঁচবেন কেজরিওয়াল। তাঁকে এবার জবাব দিতেই হবে।"

উল্লেখ্য, বার বার কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমন এড়ানোর কারণ জানাতে এ বার আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি কেজরিকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হয়ে এ বিষয়ে জবাবদিহি করার নির্দেশ দিয়েছেন বিচারক দিব্যা মালহোত্রা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…