Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Gaurav Bhatia:নির্যাতিতার পরিবারের পাশে থাকার পরিবর্তে ধর্ষকদের পাশে থাকছেন মমতা : গৌরব ভাটিয়া

Gaurav Bhatia
Gaurav Bhatia

 

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর : আর জি কর কাণ্ডে আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হল বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, নির্যাতিতার পরিবারের পাশে থাকার পরিবর্তে ধর্ষকদের পাশে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, "পশ্চিমবঙ্গ ও দেশের জনগণ সংবিধানের রক্ষক হয়ে উঠেছেন... নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর পরিবর্তে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছেন।"

গৌরব ভাটিয়া আরও বলেছেন, "প্রধান বিচারপতি বলেছেন এফআইআর নথিভুক্ত করতে অন্তত ১৪ ঘন্টা দেরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে চান? তাঁর পদত্যাগ করা উচিত যাতে সুষ্ঠু তদন্ত করা যায়। যদি তদন্তের সময় প্রমাণ দেখায় যে তিনি অসতর্ক ছিলেন এবং প্রমাণের সঙ্গে কারচুপিতেও জড়িত ছিলেন তবে তার পলিগ্রাফ পরীক্ষা করা উচিত এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের এবং প্রতিটি নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তাঁকে গ্রেফতার করা জরুরি।


You might also like!