Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Delhi gets relief of rain: ৩০ জুন পর্যন্ত উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের সম্ভাবনা, বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি

Heavy rain likely in Uttarakhand till June 30, capital Delhi drenched in rain
Heavy rain likely in Uttarakhand till June 30, capital Delhi drenched in rain

 

নয়াদিল্লি, ২৭ জুন: অস্বস্তিকর গরমে পর এবার স্বস্তি ফেরার অপেক্ষা। বৃহস্পতিবার সকালে স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। দিল্লি-এনসিআর অঞ্চলের নানা অংশে বৃহস্পতিবার সকালে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে আর কে পুরম, রাও তুলারাম মার্গ, সরিতা বিহার প্রভৃতি এলাকায়। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, হরিয়ানা, চন্ডীগড় এবং দিল্লিতে আগামী কিছু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ২৮ থেকে ৩০ জুন ভারী বৃষ্টি হতে পারে।

আইএমডি আরও জানিয়েছে, ২৮ ও ২৯ জুন পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডেও। আইএমডি জানিয়েছে, গোয়াতেও ৩০ জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্বের রাজ্য অসম ও মেঘালয়েও ৩০ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…