Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Gautam Adani:আম্বানি পরিবারকে ছাপিয়ে দেশে ধনীদের তালিকায় শীর্ষস্থানে গৌতম আদানির পরিবার

Gautam Adani
Gautam Adani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) প্রধান মুকেশ আম্বানির পরিবারকে পেরিয়ে আদানি গ্রুপের চেয়ারম্যান এবং শিল্পপতি গৌতম আদানির পরিবার দেশের সবচেয়ে ধনী পরিবার হয়েছে। হুরুন ইন্ডিয়া তাদের ২০২৪ সালের প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। ২০২৪ সালের হুরুন ইন্ডিয়ার ধনীদের তালিকা অনুযায়ী, মোট ১১.৬ লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে ৬২ বছর বয়সী গৌতম আদানি এবং তাঁর পরিবারের। ধনীদের তালিকায় আদানি পরিবার প্রথম স্থান অধিকার করে মুকেশ আম্বানির পরিবারকেও ছাপিয়ে গেছে।

জানা গেছে, মুকেশ আম্বানির পরিবারের মোট সম্পত্তি ১০.১৫ লক্ষ কোটি টাকা। এও জানা যাচ্ছে, গত এক বছরে আম্বানি পরিবারের সম্পত্তি বেড়েছে ২৫ শতাংশ। হুরুন ইন্ডিয়ার এই প্রতিবেদনটি ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত সম্পদ গণনার উপর ভিত্তি করে তৈরি করা। এই প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, আদানি পরিবার গত এক বছরে তাঁদের মোট সম্পত্তির পরিমান ৫,৬৫,৫০৩ কোটি টাকা বাড়িয়েছে। তাঁদের সম্পদ ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের পরেও তাঁদের সম্পত্তির পরিমাণ বেড়েছে। এছাড়া এইচসিএল টেকনোলজিসের শিব নাদার এবং তাঁর পরিবার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আর ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের কর্ণধার সাইরাস এস. পুনাওয়ালার পরিবার তালিকার চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের দিলীপ সাঙ্ঘভি৷ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধনীদের সম্পদের ব্যাপক বৃদ্ধি ঘটেছে। প্রতিবেদনে এমন ১৫৩৯ জন উল্লেখযোগ্য ব্যক্তি আছেন, যাঁদের মোট সম্পত্তির মূল্য এক হাজার কোটি টাকার বেশি।

You might also like!