Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

1 year ago

UP road accident : উত্তর প্রদেশের এটাহ-তে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৪ জনের, আহত দুই

UP road accident (symbolic picture)
UP road accident (symbolic picture)

 

এটাহ, ২১ আগস্ট : উত্তর প্রদেশের এটাহ জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। নিহতরা ৪ জন একই পরিবারের সদস্যরা। গাড়িতে চেপে দিল্লি থেকে হামিরপুর যাচ্ছিলেন নিহতরা, সেই সময় ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বুধবার এটাহ জেলার ইকদিল থানা এলাকায় ট্রাক ও গাড়ির মধ্যে জোরালো সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনার একই পরিবারের ৪ জন সদস্যের মৃত্যু হয়েছে। দু'জনকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুনম নামে এক মহিলা ও এক শিশুকন্যা দুর্ঘটনায় আহত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

You might also like!