Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Uttar Pradesh: হাথরাসে পুড়ে ছাই ডবল ডেকার বাস, কোনওক্রমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

Double decker bus burnt to ashes in Hathras, passengers somehow survived
Double decker bus burnt to ashes in Hathras, passengers somehow survived

 

হাথরাস, ৪ নভেম্বর : উত্তর প্রদেশের হাথরাস জেলায় আগুন ধরে গেল একটি চলন্ত ডাবল ডেকার বাসে। বাসটি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের আতঙ্কে প্রাণ বাঁচাতে বাস থেকে লাফিয়ে পড়েন যাত্রীরা। কোনওক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন তাঁরা। বাসটি দিল্লি থেকে বিহারের সুপৌলের দিকে যাচ্ছিল। হাথরাসের মিধাভালি গ্রামের কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে এসে হঠাৎই সেটিতে আগুন লেগে যায়। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসের ছাদে রাখা লাগেজ থেকে কোনওক্রমে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বাস থামিয়ে লাফ দিয়ে প্রাণ বাঁচায় যাত্রীরা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব বয়। তবে, বাসটি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!