Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Sharad Pawar: ভবিষ্যতে কোনও নির্বাচনে লড়তে চাই না : শরদ পওয়ার

Sharad Pawar
Sharad Pawar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভবিষ্যতে কোনও নির্বাচনে লড়তে চাই না। জানিয়ে দিলেন এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার।  মহারাষ্ট্রের বারামতীতে শরদ পাওয়ার বলেছেন, "আমি ক্ষমতায় নেই, আমি রাজ্যসভার একজন সদস্য৷ কিন্তু এখন আমার মেয়াদের মাত্র দেড় বছর বাকি। দেড় বছর পরে, আমি আবার রাজ্যসভায় যাব কি না, আমাকে ভেবে দেখতে হবে। আমি লোকসভা নির্বাচনে লড়ব না। আমি এখন কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।"

শরদ পওয়ার আরও বলেছেন, "আমি এ পর্যন্ত ১৪টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এসব নির্বাচনে আপনারা আমাকে কখনোই ঘরে যেতে দেননি, সব নির্বাচনেই আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনারা আমাকে প্রতিটি নির্বাচনে জিতিয়েছেন কিন্তু আমাকে কোথাও তো থামতে হবে। নতুন প্রজন্মকে নিয়ে আসতে হবে। কিন্তু এর মানে আমি সমাজসেবা ছাড়িনি। আমি ক্ষমতা চাই না, কিন্তু আমি মানুষের সেবা ছেড়ে যাইনি।

You might also like!