Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Pushkar Singh Dhami: বদ্রীনাথ ধামের প্রসাদ নিয়ে মোদীর দরবারে ধামি

Dhami at Modi's court with Prasad from Badrinath Dham
Dhami at Modi's court with Prasad from Badrinath Dham

 

নয়াদিল্লি, ২৫ জুন: ১৮তম লোকসভা অধিবেশনের দ্বিতীয়দিনে মঙ্গলবারও সরগরম দিল্লি। ঠিক সেসময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে দেবতার প্রসাদ নিয়ে হাজির হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য মঙ্গলবার রাজধানী দিল্লিতে এসে মোদীকে অভিনন্দন জানিয়েছেন ধামি। এদিন তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ফুলের তোড়া। শুধু তাই নয়, মহেষু দেবতা মন্দিরের একটি ছবি এবং বদ্রীনাথ ধামের প্রসাদও তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, শুধু বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেই নয়, আমজনতার সঙ্গেও বিভিন্ন অভিনব উপায়ে জনসংযোগ করার ব্যাপারে বেশ সুনাম আছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির। মাঝেমধ্যেই তাঁকে জনসংযোগ করতে দেখা যায় বিভিন্নভাবে। কয়েকদিন আগেই প্রাতঃভ্রমণে বেরিয়ে নৈনিতালে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন ধামি। রাস্তার পাশের চায়ের দোকানে দাঁড়িয়ে চা বানান। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শোনেন তাঁদের দুঃখ-দুর্দশার কথা। এরপর একটি শিশু হাসপাতালে গিয়ে অসুস্থ শিশু ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এখানেই শেষ নয়, এরপর একটি ফুটবল মাঠে গিয়ে বাচ্চা এবং বড়দের সঙ্গে পায়ে পা মিলিয়ে ফুটবল খেলেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে একদা হকি খেলতেও দেখা গিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…