Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Delhi:খারাপ আবহাওয়ায় কষ্টে দিল্লি-এনসিআর, ধোঁয়াশা গ্রাস করলো রাজধানীকে

Delhi-NCR suffering from bad weather, smog engulfed the capital
Delhi-NCR suffering from bad weather, smog engulfed the capital

 

নয়াদিল্লি, ৩০ অক্টোবর : এমনিতেই বায়ুদূষণে শ্বাসরুদ্ধ অবস্থা দিল্লির, তার মধ্যেই যমুনার জল বিষাক্ত হয়ে উঠেছে। যমুনায় অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে রোজই। প্রতি বছরের মতো এবারও দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকা বায়ুদূষণে নাজেহাল। তবে, এই বছর শীতের অনেক আগেই।

দিল্লির পাশাপাশি গ্রেটার নয়ডার মতো জনবহুল এলাকায় বাতাসের গুণগতমান খারাপ হয়ে গিয়েছে। খারাপ আবহাওয়া উত্তর প্রদেশের মোরাদাবাদেও। বিগত কয়েকদিনের মতো বুধবারও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি। শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগতমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) অর্থাৎ একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। বুধবার সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান খারাপ ছিল।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে দিল্লির আইটিও এলাকায় বাতাসের গুণগতমান ছিল ২৮৪, আবার আনন্দ বিহার এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫১, যা খুবই খারাপ পর্যায়ে পড়ে।

You might also like!