Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Rahul Gandhi on Lok Sabha Speaker: ওম বিড়লাকে অভিনন্দন রাহুল গান্ধীর, অধ্যক্ষের কাছে রাখলেন একগুচ্ছ প্রত্যাশা

Rahul Gandhi-Om Birla-Narendra Modi
Rahul Gandhi-Om Birla-Narendra Modi

 

নয়াদিল্লি, ২৬ জুন : অষ্টাদশ লোকসভার নবনির্বাচিত অধ্যক্ষ ওম বিড়লাকে অভিনন্দন জানালেন সংসদের নিম্নকক্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অধ্যক্ষ ওম বিড়লার কাছে একগুচ্ছ প্রত্যাশা রেখেছেন তিনি।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার ওম বিড়লাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে আপনি আমাদের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব করার অনুমতি দেবেন, আমাদের কথা বলার অনুমতি দেবেন, ভারতের জনগণের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করার অনুমতি দেবেন।

এরপরই রাহুল গান্ধী বলেছেন, প্রশ্নটা হল কতটা দক্ষতার সাথে সদন পরিচালিত হয়। প্রশ্ন হল এই সদনে ভারতের কণ্ঠ কতটা শোনার অনুমতি দেওয়া হচ্ছে। বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়ে আপনি দক্ষতার সাথে সংসদ পরিচালনা করতে পারেন, এমন ধারণা একটি অগণতান্ত্রিক ধারণা। এই নির্বাচন দেখিয়েছে যে ভারতের জনগণ আশা করে বিরোধীরা সংবিধান রক্ষা করবে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…