Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Chandrayaan 4 : চাঁদের উদ্দেশ্যে কবে পাড়ি চন্দ্রযান ৪-এর! বড়সড় ঘোষণা ইসরোর

Chandrayaan 4 when to go to the moon! ISRO's big announcement
Chandrayaan 4 when to go to the moon! ISRO's big announcement

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান-৩ সাফল্যের পর এবার চন্দ্রযান-৪ মিশনের পরিকল্পনা নিল।  চন্দ্রযান-৪ চাঁদের মাটিতে থেকে পাথর খুবলে আনবে। ইতিমধ্যে ইঙ্গিত চন্দ্রযানটি ২০২৮ সালে উৎক্ষেপণ করা হবে। যদি এই মিশন সফল হয় তাহলে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কৃতিত্ব স্থাপন করবে ভারত। 

কী বলেছে ইসরো?

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে বলা হয়েছে যে চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের উপর ভর করে চন্দ্রযান-৪-এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই মিশনকে LUPEX মিশন বলে আখ্যা দিয়েছে সংস্থাটি। তারা জানিয়েছে, এই মিশনের প্রধান লক্ষ্য হচ্ছে পাথর সহ চাঁদের মাটি থেকে কিছু নমুনা পরীক্ষার জন্য নিয়ে আসা।

২০২৮ সালে মিশনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে বলে মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে চন্দ্রযান-৪ একটি সাড়ে তিনশো কেজি ওজনের একটি রোভার স্থাপন করবে। চন্দ্রযানটিকে চাঁদের মাটিতে নির্বিঘ্নে অবতরণের জন্য একটি ভারী ওজনের রেকটের মাধ্যমে উৎক্ষেপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

চন্দ্রযানটি এমন একটি স্থানে অবতরণ করা হবে, যা এখনও অনাবিষ্কৃত বলে ইসরোর তরফে করা হয়েছে দাবি। তবে, বিষয়টি বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা।

ভারতীয়দের চাঁদে পাঠানোর পরিকল্পনা

চন্দ্র মিশন নিয়ে দীর্ঘ পরিকল্পনার কথা তুলে ধরেছেন ইসরোর বিজ্ঞানী নীলেশ দেশাই। তিনি বলেছেন, ২০৪০ সালের মধ্যে ভারতীয়দের চাঁদে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মিশল সফল করার জন্য পাথর থেকে শুরু চাঁদ থেকে অন্যান্য নমুনা সংগ্রহ করা খুব জরুরি। মিশনটি সফল হলে, গবেষণায় নতুন দিক খুলে যাবে বলেও মনে করছেন ইসরোর ওই বিজ্ঞানী।

কীভাবে চাঁদের মাটি থেকে পাথর আনা হবে?

ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন ২০২৮ সালের মিশনটি বেশ কয়েকটি ধাপে পরিচালিত হবে। চন্দ্রযান-৪-কে সফলভাবে চন্দ্রপৃষ্টে অবতরণ করানো হবে প্রথম চ্যালেঞ্জ। সেখান থেকে নমুনা সংগ্রহের পর চন্দ্রযানটিকে চাঁদের কক্ষপথে বেশ কয়েকদিন রাখা হবে। পরে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য চন্দ্রযানটিকে যুক্ত করা হবে একটি মডিউলারের সঙ্গে।

মিশনের চূড়ান্ত ধাপ হচ্ছে নির্বিঘ্নে চন্দ্রযান-৪-কে পৃথিবীতে ফিরিয়ে আনা। তারপরেই চাঁদের মাটি থেকে সংগ্রহ করা পাথর ও অন্যান্য নমুনা নিয়ে চলবে গবেষণা। জানা গেছে, নমুনা সংগ্রহের জন্য চন্দ্রযান-৪-কে চাঁদের মাটিতে ১০০ দিন রাখা হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…