Breaking News
 
Neet-UG 2026 : ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিট প্রশ্নপত্র ফাঁসে ফের তোলপাড়, এনটিএ-কে আক্রমণ সুপ্রিম কোর্টের Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড

 

Country

2 years ago

CBSE declares Class X results:দশম শ্রেণীর ফল প্রকাশ করল সিবিএসই, সামগ্রিক পাশের হার ৯৩.৬০ শতাংশ

CBSE declares Class X results
CBSE declares Class X results

 

নয়াদিল্লি, ১৩ মে : দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় সামগ্রিক পাশের হার ৯৩.৬০ শতাংশ। এ বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ দশম শ্রেণীর পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯৩.৬০ শতাংশ পরীক্ষার্থী, গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে ০.৪৮ শতাংশ।

পাশের হারে সবথেকে এগিয়ে রয়েছে ত্রিবান্দ্রম (৯৯.৭৫ শতাংশ), তারপর বিজওয়াড়া (৯৯.৬০ শতাংশ), তৃতীয় ও চতুর্থ যথাক্রমে চেন্নাই (৯৯.৩০ শতাংশ) ও বেঙ্গালুরু (৯৯.২৬ শতাংশ)। এ বছর পরীক্ষায় বসেছিল ২২৩৮৮২৭ জন পরীক্ষার্থী, পাশ করেছে ২০৯৫৪৬৭ জন পরীক্ষার্থী, পাশের হার ৯৩.৬০ শতাংশ, যা গত বছরের তুলনায় ০.৪৮ শতাংশ বেশি।


You might also like!