Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Raaj Kumar Anand : রাজকুমার আনন্দ যোগ দিলেন বিজেপিতে, গেরুয়া শিবিরে শামিল কে এস তানওয়ারও

Rajkumar Anand (symbolic picture)
Rajkumar Anand (symbolic picture)

 

নয়াদিল্লি, ১১ জুলাই ঃ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন সদ্য প্রাক্তন বিএসপি নেতা রাজকুমার আনন্দ। বুধবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন রাজকুমার আনন্দ। রাজকুমার ছাড়াও তাঁর স্ত্রী বীনা আনন্দও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন।

এছাড়াও আম আদমি পার্টির বিধায়ক কার্তার সিং তানওয়ারও বিজেপিতে শামিল হয়েছেন। সবাইকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা অরুণ সিং ও দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা প্রমুখ। প্রসঙ্গত, এপ্রিল মাসে আম আদমি পার্টি ছেড়ে মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে যোগ দিয়েছিলেন রাজকুমার আনন্দ। দিল্লিতে এএপি সরকারে সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তিনি। আর বুধবার বিএসপি-র প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ দিয়েছেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…