Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

Cooking

3 years ago

Egg kofta curry: স্বাদে খাঁটি ১৬ আনা! ডিমের কোফতা খেয়েছেন? একবার খেলে মুখে লেগে থাকবে স্বাদ

Egg kofta curry
Egg kofta curry

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডিমের একরকম রান্না থেকে বেরিয়ে এসে একটু অন্য রকম রান্না করলে মুখের স্বাদে পরিবর্তন আসে। তাই এবার ডিম দিয়ে বানিয়ে ফেলুন এগ কোফতা কারি। ডিনারে রুটি বা পরোটার সঙ্গে একেবারে দারুন জমবে এই পদ। দেখে নিন রেসিপি 

উপকরণ

সেদ্ধ ডিম-৫টি

সেদ্ধ আলু-৫টি

আধ কাপ পেঁয়াজ বাটা,

পেঁয়াজ কুচি,টম্যাটো কুচি

এক চা চামচ আদা বাটা ও রসুন বাটা

বেসন-দু’চামচ

হলুদ 

জিরের গুঁড়ো

গরম মশলা 

সর্ষের তেল

পদ্ধতি 

প্রথমে সেদ্ধ ডিম ও আলুগুলি চটকে মেখে নিন। এবার পেঁয়াজ কুচি, আদা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো আর বেসন দিয়ে ভাল করে মেখে বলের মতো গড়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে কোফতাগুলি লাল করে ভেজে তুলে নিন। 

এবার ওই তেলে গোটা মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টম্যাটো বাটা দিয়ে ভাল করে কষাতে থাকুন। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে উষ্ণ জল দিয়ে দিন। ফুটে উঠলে ভেজে রাখা কোফতাগুলি দিয়ে ঢাকা দিয়ে রাখুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। ডিনারে রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন এগ কোফতা কারি।


You might also like!