Breaking News
 
Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য Fire in Dhaka: ডিসেম্বরে হাসিনার ফেরার বার্তা, তার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ

 

Rupee Crashes to Record Low: ডলারের সাপেক্ষে আরও কমলো টাকার দাম

The Indian rupee fell past the 93 per dollar level for the first time on Friday
The Indian rupee fell past the 93 per dollar level for the first time on Friday

 

মুম্বই, ২০ মার্চ : ভারতীয় মুদ্রার দামে পতন অব্যাহত। এই সপ্তাহে একাধিক দিন টাকার দাম কমেছে। শুক্রবার বাজার খুলতেই ফের একই চিত্রের দেখা মিলল। ডলারের সাপেক্ষে এ দিন টাকার দাম ৯৩ ছুঁয়েছে। যা ভারতীয় মুদ্রার ইতিহাসে প্রথমবার ঘটল। এর আগে কখনও এতটা নামেনি টাকার দাম। শুক্রবারের শুরুতেই আমেরিকান ডলারের সাপেক্ষে টাকার বিনিময়-দর হয়েছিল ৯২.৯৪-এ। যা সর্বনিম্ন। অর্থাৎ এর আগে টাকার দাম ডলারের সাপেক্ষে কখনও এতটা নীচে নামেনি। তার পরে তা ৯৩-এ পৌঁছয়। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক অশান্তির আবহ টাকার দরে ব্যাপক প্রভাব ফেলেছে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। এই অশান্তির জেরে জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রয়োজনীয় জ্বালানি তেলের সিংহভাগই আমদানি করে ভারত। তাই এর দামবৃদ্ধিতে ভারতের খরচ বেড়েছে। যা টাকার উপরেও চাপ তৈরি করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…