Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Survey Report: এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারার কর্মীদের ব্যবহারে অখুশি বিমানযাত্রীরা, সমীক্ষায় প্রকাশ

IndiGo
IndiGo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দেশের বড় বড় বিমান পরিবহণ সংস্থাগুলির পরিষেবায় অখুশি বেশিরভাগ বিমানযাত্রী। সম্প্রতি একটি সার্ভে রিপোর্টে এই তথ্য প্রকাশ হয়েছে। মূলত সময়ে বিমান না ছাড়া এবং কর্মীদের ব্যবহারকেই দোষারোপ করেছেন ওই সমীক্ষায় অংশগ্রহণকারীরা। লোকাল সার্কেলস নামে একটি সংস্থা ওই সমীক্ষা চালিয়েছে ভারতের ৩০২টি জেলায়। যেখানে অংশগ্রহণ করেছিলেন প্রায় ৪৭ হাজার জন বিমানযাত্রী।

সমীক্ষা রিপোর্ট

সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯ শতাংশই জানিয়েছে তাঁরা এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার পরিষেবার উপর যথেষ্ট ক্ষুব্ধ। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মতামত অনুযায়ী, বিমান কর্মীদের ব্যবহার এবং ব্যাগেজ হ্যান্ডেলিং-এর উপর আরও যত্নবান হওয়া দরকার।

অন্যদিকে ৫৫ শতাংশ তাঁদের মতামত দেওয়ার সময় জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমানগুলির মেনটেনেন্সের সময় আরও যত্নবান হওয়া প্রয়োজন। এবং এয়ারইন্ডিয়ার কর্মীদের ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ৩৮ শতাংশ।

সময়ে বিমান রওনা না হওয়ার অভিযোগ সবথেকে বেশি রয়েছে স্পাইসজেটের বিরুদ্ধে। এছাড়াও অন্য বিমান পরিবহন সংস্থাগুলির মতো ব্যাগেজ হ্যান্ডেল নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…