Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Reserve Bank of India : কেন্দ্রকে রেকর্ড লভ্যাংশ দিচ্ছে RBI, গত অর্থবর্ষের তুলনায় ১৪০ শতাংশ বেশি !

Reserve Bank of India
Reserve Bank of India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জল্পনা ছিল । সেটাই সত্যি হল । আগামী অর্থবর্ষে কেন্দ্রকে রেকর্ড হারে সারপ্লাস বা লভ্যাংশ দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া । জানা গিয়েছে, গত অর্থবর্ষের তুলনায় ১৪০ শতাংশ বেশি লভ্যাংশ দেওয়া হবে মোদী সরকারকে । রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রকে ২ লক্ষ কোটি টাকারও বেশি দেবে তারা । যা সাম্প্রতিক অতীতে রেকর্ড বলে মনে করা হচ্ছে ।

২০২২-২৩ অর্থবর্ষে কেন্দ্রকে ৮৭,৪১৬ কোটি টাকা দেওয়া হয়েছিল । সেখানে এবার দেওয়া হচ্ছে ২ লাখ ১০ হাজার ৮৭৪ কোটি টাকা যা প্রায় ২.১১ লক্ষ কোটি টাকা । লভ্যাংশের পরিমাণ বাড়ানোর কারণ হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক তাদের বিবৃতিতে জানিয়েছে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে লভ্যাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

রিজার্ভ ব্যাঙ্কের লভ্যাংশ গচ্ছিত থাকে মূলত দুঃসময়ের জন্য । কিন্তু, অর্থনৈতিক মহল বলছে, তেমন কোনও সংকটের পরিস্থিতি না থাকা সত্ত্বেও মোদী সরকার আরবিআইয়ের কাছে থেকে লভ্যাংশ নিয়েছে । যা নিয়ে উঠছে প্রশ্নও ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…