Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

ONGC Oil Production : ভারতেই আরো তেল উৎপাদন! বছর প্রতি খরচ বাঁচবে ১০০০০ কোটি

More Curd oil production in India (Symbolic Picture)
More Curd oil production in India (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাষ্ট্রীয় মালিকাধীন তেল সংস্থা ওএনজিসি, অপরিশোধিত তেল উৎপাদনে বড়সড় পদক্ষেপ করতে চলেছে। দ্রুত গভীর সমুদ্রের তৈল খনি কৃষ্ণা-গোদাবরী বেসিন থেকে তেল উৎপাদন শুরু করতে চলেছে ওএনজিসি।  

উল্লেখ্য, ভারত প্রয়োজনীয় অপরিশোধিত তেলের অন্তত ৮৫ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেক আমদানি করে। কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে তেল উৎপাদন ঠিকমতো শুরু হলে ভারতের বছরে দশ হাজার কোটি টাকারও বেশি আমদানি খরচ বাঁচবে বলে মনে করা হচ্ছে। কৃষ্ণা-গোদাবরী বেসিন থেকে তেল উত্তোলনের গোটা প্রক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই গভীর সমুদ্রের তৈলখনি নিয়ে আলোচনা হয়েছে।  এখান থেকে উৎপাদন শুরু হলে তা ওএনজিসি-এর জন্য ভাল হবে, কারণ বেশ কিছু সময় ধরেই এই সংস্থা কম উৎপাদনের কারণে সমস্যায় পড়েছে। কাজ শুরু হলে দেশের পূর্ব উপকূলে ওএনজিসির প্রথম গুরুত্বপূর্ণ তৈলখনি হবে কৃষ্ণা-গোদাবরী বেসিন। 

কৃষ্ণা-গোদাবরী বেসিন-র ৯৮/২ ব্লক থেকে উৎপাদন ভারতের অভ্যন্তরীণ তেল উৎপাদন বৃদ্ধি করবে। যার ফলে আমদানির উপর  নির্ভরতা কমবে। যখন পুরোমাত্রায় কার্যকর হবে তখন ক্লাস্টার ২ প্রকল্প থেকে গোটা ভারতের তেল উত্তোলনের  ৭ শতাংশ মিলবে। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যেই প্রতিদিন অন্তত ৪৫০০০ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। আর এর উপর ভিত্তি করেই ২০২৩ অর্থবর্ষের তুলনায় ২০২৫ অর্থবর্ষে ওএনজিসি-এর উৎপাদনের পরিমাণ লাফ দিয়ে অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…