Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

Bitcoin : বিটকয়েনের দামে রেকর্ড বৃদ্ধি, দুই বছরের মধ্যে সর্বোচ্চ ! কত বাড়ল দাম জানেন ?

Bitcoin
Bitcoin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিটকয়েনের দামে রেকর্ড বৃদ্ধি । এই প্রথম ৭০ হাজার ডলারের মাইলফলক পেরলো বিটকয়েনের দাম । উল্লেখ্য, এবছরের শুরু থেকেই বাড়ছে বিটকয়েনের দাম । জানা গিয়েছে, বছরের শুরু থেকে প্রায় ৭০ শতাংশ এর দর বৃদ্ধি পেয়েছে ।

কত বৃদ্ধি পেল বিটকয়েনের দাম ?

সোমবার প্রায় ৫ শতাংশ বিটকয়েনের দর বৃদ্ধি পেয়ে হয়েছে ৭২ হাজার ৮৮০ ডলার । যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ । ক্রিপ্টো মার্কেট সূত্রে খবর, অন্যান্য ক্রিপ্টো যেমন ইথার, সোলানা এবং অ্যাভাল্যাঞ্চের লাভ হয়েছে অনেকটাই ।

কী কারণে বাড়ছে দাম ?

ক্রিপ্টো মার্কেট বলছে, বিটকয়েনের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা । যার ফলে দাম বাড়ছে । একইসঙ্গে বিশ্বব্যাপী সুদের হার হ্রাস পাওয়ার প্রত্যাশার কারণে বিনিয়োগ বেড়েছে । বিগত কয়েক সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলিতে কয়েক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এসেছে। এই খবরটি প্রকাশ্যে আসার পরেও বিটকয়েনে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…