Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

LPG Price: ফের ত্রাতা পরিচয় কেন্দ্রের! 120 টাকা কমবে গ্যাস সিলিন্ডারের?

LPG Price Hike (File Picture)
LPG Price Hike (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের রণবাদ্য বাজার পাশাপাশি কেন্দ্রের তরফের সুদিশা দেখতে পারে সাধারণ মানুষ। নির্বাচনের আবহে সাধারণ মানুষের একাধিক দাবি মেটাতে পারে কেন্দ্র। আর সেই সব দাবি থেকে বাদ যাবে না সিলিন্ডারের  দামও। এমনটাই মনে করছে সাধারণ মানুষ। 

নতুন বছর 2024 এর জানুয়ারি মাসেই কম হতে পারে গ্যাস সিলিন্ডারের দাম। এলপিজি সিলিন্ডারের নতুন দাম সামনে আসবে 1 জানুয়ারি। ওই দিনই গ্য়াসের দাম কমানোর সম্ভাবনা রয়েছে।

নির্বাচনী বছরকে বিশেষ ভাবেই গণ্য করা হয়। এর আগে শেষ লোকসভা নির্বাচন হয়েছিল 2019 সালে। তখন পেট্রোলিয়াম সংস্থাগুলি গার্হস্থ্য এলপিজি গ্রাহকদের নিউ ইয়ার গিফট হিসাবে সিলিন্ডারের দাম কমিয়েছিল। 2019 সালের জানুয়ারিতে 14 কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম 120.50 টাকা কমানো হয়েছিল। ফলে এবারও সেই আশায় বুক বাঁধছেন সাধারণ LPG গ্রাহকেরা।

2014 সালের মে মাসে মোদী সরকার ক্ষমতায় আসে। 2015 সালের শুরুতে সিলিন্ডারের দাম 770.50 টাকা থেকে 708.50 টাকায় নেমে আসে। এর পরে, 1 জানুয়ারি, 2016-এ দ্বিতীয় বছরে, ডিসেম্বর 2015 এর তুলনায় সিলিন্ডারের দাম আবার 49.50 টাকা বেড়ে গিয়েছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…