Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Subrata Roy Sahara : সেবির অ্যাকাউন্টে পড়ে সাহারার ২৫ হাজার কোটি, কী হবে এই টাকার

Subrata Roy  (File Picture)
Subrata Roy (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরে মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে সাহারা কর্তা সুব্রত রায়ের। তাঁর মৃত্যুর পর সেবির অ্যাকাউন্টে পড়ে থাকা সংস্থার ২৫ হাজার কোটির টাকারও বেশি অর্থ ফের আলোচনায়। ওই টাকা গ্রাহকদের মধ্যে ভাগ করে দেওয়ার নির্দেশ রয়েছে। সুব্রতর প্রয়াণের পরে যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন সুব্রত রায় (Subrata Roy)চিটফান্ড সংস্থা তৈরি করে বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠে তাঁর সংস্থার বিরুদ্ধে। SEBI-র সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চলেছিল। ২০১১ সালে সেবি (SEBI) সাহারা গোষ্ঠীর দুই সংস্থাকে নির্দেশ দেয় ৩ কোটি গ্রাহককে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। ২০১২ সালের ৩১ আগস্ট সেবির নির্দেশই বজায় রেখেছিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ১৫ শতাংশ সুদ দেওয়ার নির্দেশও দেয় শীর্ষ আদালত।

সাহারাকে সর্বমোট ২৪ হাজার কোটি টাকা জমা রাখতে বলা হয়েছিল। সেই টাকা বাড়তে বাড়তে ২৫ হাজার কোটি টাকায় পরিণত হয়েছে। যা আপাতত পড়ে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। সুব্রতর প্রয়াণ নতুন করে প্রশ্ন তুলে দিল সেই অর্থের ভবিষ্যৎ নিয়ে।

প্রসঙ্গত, মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুব্রত রায়। সেখানেই মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার লখনউয়ের সাহারা শহরে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানেই জানানো হবে শেষ শ্রদ্ধা। দীর্ঘদিন হাইপারটেনশন, ডায়াবিটিস এবং মেটাস্টেটিক ক্যানসারে ভুগছিলেন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…