
ব্রাজিল, ৭ নভেম্বর :বিশ্বকাপের বাছাই পর্বটা ভালো যাচ্ছে না ব্রাজিলের। ভেনেজুয়েলার কাছে ড্রয়ের পর হেরেছে উরুগুয়ের কাছে। কিন্তু এবার বাছাইপর্বে কলম্বিয়া ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তারা পাচ্ছে না দুই বড় তারকা নেইমার জুনিয়র ও ক্যাসেমিরোকে।
আগামী ১৬ নভেম্বর কলম্বিয়ার বিপক্ষে তাদের দেশে আর ২২ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে মারকানা স্টেডিয়ামে খেলবে ব্রাজিল। বড় দুই তারকাকে ছাড়া এ দুটি ম্যাচ কতটা কঠিন হবে সেটা আঁচ করতে পারছেন ব্রাজিল কোচ দিনিজ।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ পয়েন্ট ব্রাজিলের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।
ব্রাজিল স্কোয়াড :
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডার্সন ও লুকাস পেরি
ডিফেন্ডার: ব্রেমার, গ্যাব্রিয়েল ম্যাগালেস,মার্কুইনস, নিনো, এমার্সন, রেনান রোদি ও কার্লোস আগুস্তো
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইজ, জোয়েলিন্টন, রাফায়েল ভেইগা ও রদ্রিগো
ফরোয়ার্ড: এনড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ভিনিসিউস জুনিয়র, জোয়াও পেদ্রো, পলিনিও, পেপে ও রাফিনিয়া।
