Game

2 years ago

Williamson:উইলিয়ামসনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের জয় এবং সিরিজ

Williamson
Williamson

 

হ্যামিল্টন,১৬ ফেব্রুয়ারি: চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ জেতানোর কাজটা একটা অসাধারণ পর্যায় পড়ে। সেই কঠিন কাজটিই শুক্রবার হ্যামিল্টনে করলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অসাধারণ আরেকটি সেঞ্চুরি করে এই ব্যাটসম্যান নাম লেখালেন রেকর্ড বইয়ে। সেই সঙ্গে তাঁর হাত ধরে নিউজিল্যান্ড পেল অনন্য এক সাফল্যের স্বাদ। এদিন উইলিয়ামসনের সেঞ্চুরিতে(১৩৩*) হ্যামিল্টন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড ৭ উইকেটের দারুণ এক জয় পেল, আর দুই ম্যাচের সিরিজ তাঁরা জিতে নিল ২-০-তে।

১৯৩২ সাল থেকে টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এবারই প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। তবে ম্যাচের সেরা উইলিয়ামসন নয়। অভিষেকে নিউ জিল্যান্ডের সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ৯ উইকেট নিয়ে ম্যাচে সেরা হয়েছেন উইলিয়াম ও'রোক।সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৪২ ।নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২১১ ।দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২৩৫, নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ২৬৯/৩।

You might also like!