
কলকাতা, ১৭ অক্টোবর: বিশ্বকাপে প্রতিটি ম্যাচের শেষে পয়েন্ট টেবল, সবচেয়ে বেশি উইকেট নেওয়া ও সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ হচ্ছে। এই প্রতিবেদনে থেকে জেনে নিন এখনও পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় প্রথম ১০-এ রয়েছেন যারা।
জসপ্রীত বুমরা:
ভারতের পেসার জসপ্রীত বুমরা এখনও পর্যন্ত বিশ্বকাপের ৩ ম্যাচে খেলে ৮টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি ৩.৪৪। তিনি রান খরচ করেছেন ১৪৬। ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।
মিচেল স্যান্টনার:
নিউজিল্যান্ডের তারকা বোলার মিচেল স্যান্টনার ৩ ম্যাচে খেলে নিয়েছেন ৮টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৪.২৩। তিনি খরচ করেছেন ১২৭ রান। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকা দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
ম্যাট হেনরি :
আর এক কিউয়ি বোলার ম্যাট হেনরি ৩ ম্যাচে খেলে ৮টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৫.১২। তিনি খরচ করেছেন ১৪৬ রান। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হেনরি।
হাসান আলি:
পাকিস্তানের তারকা বোলার হাসান আলি এ বারের বিশ্বকাপে এখনও অবধি ৩ ম্যাচে খেলেছেন। নিয়েছেন ৭টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৬.০০। ১৩৪ রান দিয়েছেন তিনি। বোলারদের তালিকায় চার নম্বরে রয়েছেন হাসান আলি।
সাকিব আল হাসান:
বাংলাদেশের অধিনায়ক, তারকা অলরাউন্ডার ৩টি ম্যাচে খেলে নিয়েছেন ৫টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৪.৮৫। সাকিব ১৩৬ রান খরচ করেছেন। এই তালিকায় তিনি রয়েছেন পাঁচে।
হ্যারিস রউফ:
পাক তারকা বোলার হ্যারিস রউফ ৩ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন। খরচ করেছেন ১৫০ রান। তাঁর ইকোনমি রেট ৬.০০। এই তালিকায় ছয়ে রয়েছেন হ্যারিস রউফ।
কাগিসো রাবাডা:
প্রোটিয়া তারকা বোলার কাগিসো রাবাডা ২ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তাঁর ইকোনমি রেট ৫.২৪। তিনি খরচ করেছেন ৮৩ রান। বোলারদের এই তালিকায় তিনি রয়েছেন ৭ নম্বরে।
রশিদ খান:
আফগানিস্তানের তারকা রশিদ খান ৩টি ম্যাচ খেলে নিয়েছেন ৫ উইকেট। তাঁর ইকোনমি রেট ৫.৩৫। রশিদ খরচ করেছেন ১৪২ রান। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় আট নম্বরে রয়েছেন এই আফগান তারকা স্পিনার।
বাস ডি লিড: নেদারল্যান্ডসের বোলার বাস ডি লিড ২ ম্যাচে খেলে ৫ উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৬.৬৩। তিনি খরচ করেছেন ১২৬ রান। এই তালিকায় নয় নম্বরে ডাচ তারকা লিড।
শরিফুল ইসলাম:
বাংলাদেশের শরিফুল ইসলামের ইকোনমি রেট ৬.২৮। ১৫২ রান খরচ করে তিন ম্যাচে তিনি নিয়েছেন ৫ উইকেট। বোলারদের এই তালিকায় দশে রয়েছেন শরিফুল।
