Game

2 years ago

Mumbai Indians: রোহিতের পরিবর্তে অধিনায়ক হার্দিক, মুম্বই ইন্ডিয়ান্সের সিদ্ধান্ত নিয়ে কী বললেন গাভাসকর

Sunil Gavaskar
Sunil Gavaskar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে আনা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এবার এই নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর।

কী বললেন গাভাসকর

স্টার স্পোর্টসের একটি শো-তে তিনি জানিয়েছেন, "ফ্র্যাঞ্চাইজিগুলি সব সময়ই ভবিষ্যতের কথা ভাবে। রোহিত শর্মার এখন ৩৬ বছর বয়স। ভারত অধিনায়ক হিসেবে অনেক চাপ নিতে হয়। সেই চাপ কিছুটা কমানোর জন্যই তরুণ ক্রিকেটার হার্দিককে এই দায়িত্ব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।"

হার্দিককে পেয়ে লাভ মুম্বইয়ের

গাভাসকরকের মতে, "অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে পেয়ে লাভ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত ম্যাচ নিয়ে নিজের ভাবনা হার্দিকের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন। হার্দিক থাকলে ব্যাটিং অর্ডারেও শেষদিকে ২০০-এর বেশি রান তুলে নিতে সুবিধা হবে। "


You might also like!