Game

2 years ago

Virat Kohli : বিরাটের জন্মদিনে এলাহি আয়োজন চলছে ইডেনে

Virat Kohli (File Picture)
Virat Kohli (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের দিন বিরাটের জন্মদিন। তাই এই দিনটাকে স্মরনীয় করে রাখার উদ্যোগ নিল সিএবি। নানা ধরনের সারপ্রাইজ থাকছে বিরাট কোহলি ও দর্শকদের জন্য। শোনা যাচ্ছে, দর্শকদের জন্য বিরাটের মুখোশ রাখছে সিএবি।

প্রায় ৬৬ হাজার দর্শক বিরাটের মুখোশ পরে প্রাক্তন ভারত অধিনায়কের ৩৫ তম জন্মদিন পালন করবেন। বিশ্বকাপ তাই আইসিসির একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। সূত্রের খবর সম্মতি পেলে মাঠের মধ্যেই বিরাট কোহলিকে দিয়ে জন্মদিনের কেক কাটাতে পারে সিএবি। যদি একান্তই আইসিসির সম্মতি তারা না পায়, সেক্ষেত্রে জায়ান্ট স্ক্রিনে কেক কাটার মুহূর্তে দেখানো হতে পারে। সূত্র আরো বলছে এই ম্যাচ দেখতে আসতে পারেন অমিত শাহ।   

অমিত শাহ নাকি এই ম্যাচে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতিও জানিয়ে দিয়েছেন। তবে এ ব্যাপারে সিএবির পক্ষ থেকে এখনই সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। এই ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন পাঠানো হয়েছিল অভিনেতা অমিতাভ বচ্চনকেও। তবে তিনি অসুস্থতার জন্য থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। সিএবি সূত্রের খবর আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকেও আমন্ত্রণ জানানো হচ্ছে এই ম্যাচ দেখার জন্য।  

পরপর ছয় ম্যাচ জিতে দারুণ ছন্দে ভারতীয় ক্রিকেট দল। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। একটাও টিকিট পড়ে  নেই। এর মধ্যেই অমিত শাহের আসার খব পাওয়া যাচ্ছে। ভারতীয় দলের ম্যাচ দেখতে এর আগেও ইডেনে এসেছেন অমিত শাহ। তবে সেটা ছিল টেস্ট ম্যাচ। ভারত বনাম বাংলাদেশের ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ ইডেনে বসে দেখেছিলেন অমিত শাহ। আর এবার ফের বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে তাঁকে। 

You might also like!