Game

2 years ago

Venezuela stopped the world champions:বিশ্বকাপ বাছাইপর্ব : পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিল ভেনেজুয়েলা

Venezuela stopped the world champions
Venezuela stopped the world champions

 

ব্রাজিল, ১৩ অক্টোবর : কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের খেলায় পয়েন্ট হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (১৩ অক্টোবর) এরিনা প্যান্টনাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত রেখেছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, আর ভেনেজুয়েলাকে শেষ মুহূর্তে সমতায় ফেরান বেল্লো।

বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে প্রথম দু'টি ম্যাচে সহজ জয় পেলেও আজ প্রথম পয়েন্ট হারাল ব্রাজিল। এই পয়েন্ট হারানোর ফলে টেবিলের দুইয়েই থাকল সেলেসাওরা।


You might also like!