
যুক্তরাষ্ট্র, ১১ সেপ্টেম্বর : দু'বছর আগের বদলা। দানিল মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেন নিজের করে নিলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। সবমিলিয়ে ক্যারিয়ারে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। এবার জোকোভিচের শীর্ষস্থানে ওঠার পালা। মানে আর একটা গ্র্যান্ড স্ল্যাম জিতলেই টেনিস এককে (মহিলা ও পুরুষ) সবাইকে পেছনে ফেলে একাই মহীরূহ হয়ে উঠবেন সার্বিয়ান জোকার।
লড়াইয়ের আগে মেদভেদেভ বলেছিলেন , নোভাক প্রতি ম্যাচেই উন্নতি করেন। তাই ২০২১ সালে ইউএস ওপেনের ফাইনালে তাকে হারালেও, এ বার লড়াইটা আর ও কঠিন। রুশ টেনিস তারকার কথাটাই মিলে গেল। হাসতে হাসতে তিনি বছরের শেষ গ্র্যান্ড জিতলেন ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে। জিতলেন ২৪তম গ্র্যান্ড স্ল্যাম। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন মার্গারেট কোর্টকে।
