
লন্ডন, ২৬ এপ্রিল: পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি নেইমারের বিক্রির ঘোষণার পর, তাকে দলে নিতে উঠেপড়ে লেগেছে দুই ইংলিশ ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
আগে থেকেই চেলসির মালিক টড বোয়েলির পছন্দের তালিকায় ছিলেন নেইমার। তবে এবার আল খেলাইফি নেইমারকে বিক্রির ঘোষণা করার পরই তাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে চেলসি। এমনকি নাসের আল খেলাইফির সঙ্গে কথাও কিনা বলেছেন বোয়েলি। তার সঙ্গে সাক্ষাৎ করে নেইমারের বিক্রির অপশনও জানতে চেয়েছেন তিনি।
শুধু চেলসিই নয়, খেলাইফি নেইমারকে বিক্রির ঘোষণা দেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডও নেইমারকে কিনতে চাইছে।
তবে তখন ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির ব্যাপারটা নিয়ে গ্লাজের ফ্যামিলি বেশ জটিল পরিস্থিতির মধ্যে পড়েছিল। তাই নেইমারকে তখন কিনতে পারেনি তারা। তবে এবার আবারও তারা আগ্রহ দেখিয়েছে নেইমারকে নেওয়ার ব্যাপারে।
উল্লেখ্য, মরসুমের শুরুর সময়ও নেইমারকে বিক্রির গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত কেউ তার প্রতি আগ্রহ না দেখায় পিএসজিতেই রয়ে যান নেইমার। তবে বড় ম্যাচের আগে ইনজুরিতে পড়ার জন্য এবার তাকে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবটির সভাপতি। নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হয়ে ২০২৭ সালে।
