Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

ICC ODI World Cup 2023 : ত্রিফলাই আজ ইডেনে বিশ্বকাপে রোহিতের সিংহ শিকারের অস্ত্র

Shami-Siraj-Bumrah
Shami-Siraj-Bumrah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শামি-সিরাজ-বুমরা। এই ত্রিফলাকে সামনে রেখেই আজ, রবিবার বিশ্বকাপে সিংহ শিকারে নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম একাদশ খোলসা না করলেও ইডেনের পিচের প্রশংসা ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের গলায়।

তাতে ইঙ্গিত স্পষ্ট কলকাতায় কার্যত অপরিবর্তিত টিম ইন্ডিয়া। সেই কারণেই দ্রাবিড় জানালেন, ভারতীয় পেসারদের দাপট রয়েছে। তাতে ছোট করা যাবে না জাডেজা এবং কুলদীপের অবদান। এমনকী, সূর্য যে তাঁর দলের সম্পদ, সেই ব্যাপারেও অকপট রাহুল দ্রাবিড়।

হার্দিক আউট। তাই এই ম্যাচ থেকে রোহিতের ডেপুটি লোকেশ রাহুল। ম্যাচের আগে রাহুলের দাবি, পিচের যা চরিত্র তাতে প্রথমে ব্যাট করলে তিন থেকে সাড়ে তিনশো রান আসতেই পারে। তবে বৃষ্টি বা শিশির কোনওটাই তাঁদের হাতে নেই।

এই বিশ্বকাপে সাতে-সাত হওয়ার রহস্য কী ? তাতে দ্রাবিড়ের উত্তর, তাঁরা কোনও সময় বিশ্বকাপ জিততে হবে এই টার্গেট নিয়ে মাঠে নামছেন না। সবসময় ভাবছেন ম্যাচ কেন্দ্রীক চিন্তা থাকছে। ফলে গুরুত্ব এবং সমীহ দুটোই করছেন দক্ষিণ আফ্রিকাকে।

উল্টোদিকে প্রোটিয়াদের চিন্তা ভারতীয় পেস ব্যাটারিকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা ভাবুমার সাফ কথা, ওয়াংখেড়ের গতি যদি ইডেনে চলে, তাতে পিষে যেতে পারেন তাঁরা। বুমরা বা সিরাজ নয়, তাঁদের কাছে ডেঞ্জার ম্যান মহম্মদ শামি। কারণ, তাঁর সিম ও গতি একসঙ্গে কাজ করে।

You might also like!