
কলকাতা, ২৭ অক্টোবর : দুর্গাপুজোর আমেজ কাটতে না কাটতেই এসে গেল আর এক উৎসব, ইডেনে ক্রিকেট বিশ্বকাপ উৎসব। দারুন ভাবে সেজে উঠেছে ক্রিকেটের নন্দনকানন। এরই মাঝে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস দলের অনুশীলন শুরু গেছে। শনিবার নন্দনকাননে বিশ্বকাপের বোধন এই দুই দলের ম্যাচ দিয়ে।
ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের পরের ম্যাচ ৩১ অক্টোবর। খেলবে পাকিস্তান-বাংলাদেশ। কিন্তু ক্রিকেটপ্রেমীদের লক্ষ্য ৫ নভেম্বরের ম্যাচ ঘিরে। কারণ ওই দিন রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। তার ওপর ওই দিনই বিরাট কোহলির জন্মদিন। আর সেই ম্যাচের জন্য বিশেষ ভাবনা রয়েছে সিএবির। শোনা যাচ্ছে, অনুমতি মিললে সিএবির তরফ থেকে ওই দিনের ম্যাচে বিরাটকে কেক উপহার দেওয়া হবে।
